• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

৪০ বছর পরও বাসন্তীরা বাসন্তীই রয়ে গেছে

Basontiফরিদী নুমান: ১৯৭৪ সালের কথা। দেশজুড়ে তখন করাল দুর্ভিক্ষ। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি ছবি বিশ্বময় ঝড় তুলেছিলো। সেসময়ের ক্ষমতাসীন সরকারের তখতে তাউস নাড়িয়ে দিয়েছিলো। ছবির নায়িকা কুড়িগ্রামের চিলমারীর বাসন্তী। ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সংবাদ সংগ্রহ করতে দৈনিক ইত্তেফাকের রিপোর্টার শফিকুল কবির আর আলোকচিত্রী আফতাব আহমেদ গিয়েছিলেন কুড়িগ্রামে। এমনিতেই এঅঞ্চলের মানুষ মঙ্গাপিড়ীত থাকে বছরের বেশ খানিকটা সময়। তার উপরে ‘৭৪-এর ভয়াবহ মনান্তর। ক্ষুধার জ্বালায় দিশেহারা মানুষ খড়-কুটা থেকে শুরু করে যা পেয়েছে তাই খেয়ে ক্ষুধানিবিৃত্তি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ