
ঢাকা : বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক কাজী গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বৃহস্পতিবার সকাল সাড় ৯ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারসহ নিজবাসভবনে একদল বিপদগামী সেনার হাতে নিহত হন। এরপর ইনডেমনিটি আইন করে তার হত্যার বিচার বন্ধ করে রাখা হয়। ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি আইন বাতিল করে। ওই বছরই বঙ্গবন্ধুর পিএ এএফএম মোহিতুল ইসলাম ১৫ আগস্ট হত্যাকা-ের ঘটনায় থানায় মামলা দায়ের করেন। ঢাকা জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ১৯ আসামির ১৫ জনকে মৃত্যুদ- দিয়ে এ মামলার রায় ঘোষণা করেন।