সিসি নিউজ: পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালী করণ(স্কোপ) প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদে বিভিন্ন সরকারী সেবা প্রাপ্তি বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন চেয়ারম্যান তপন কুমার রায়ের সভাপতিত্বে ইউপি সচিব নূর ইসলাম বিভিন্ন সরকারী সেবা, প্রাপ্তির শর্তাবলী, বিভিন্ন উপকার ভোগীর তালিকা উপস্থাপন করেন। চেয়ারম্যান উল্লেখিত সরকারী সেবা প্রদানের মধ্যে কোথাও অনিয়ম হয়েছে কিনা তা উপস্থিত জনগনের কাছে জানতে চান, যাতে করে উল্লেখিত অনিয়ম গুলো সংশোধন করা সম্ভব হয়।
ইউপি সদস্য, বিভিন্ন প্রকল্পের উপকারভোগী, ফেডারেশন নেতৃবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহকারী প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়। পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী বলেন, এরকম আয়োজনের মাধ্যমে স্বচ্ছতার সাথে প্রকৃত উপকার ভোগী নির্বাচন সম্ভব হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।
নীলফামারীতে ইউনিয়ন ফেডারেশনের
আয়োজনে মানবাধিকার দিবস পালন
আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নীলফামারীর ৬০টি ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়।
ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত সুশাসনের জন্য গন সংগঠন শক্তিশালী করণ(স্কোপ) প্রকল্পের সহযোগিতায় মানবাধিকার দিবসের কর্মসুচীতে ছিলো র্যালী ও আলোচনা সভা।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক , ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তি, ফেডারেশন সদস্য, যুব ও নারী ফোরাম সদস্য, ফেডারেশন ইনফরমেশন এ্যাডভোকেসী ইউনিটের সদস্যসহ হাজারো নারী পুরুষ অংশগ্রহন গ্রহণ করেন কর্মসুচীতে। র্যালীতে মানবাধিকার বিষয়ক বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
র্যালীতে অংশগ্রহন নেয়া নীলফামারী সদরের সোনারায় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান শাহ বলেন, ফেডারেশনের এরকম আয়োজনের মাধ্যমে মানবাধিকার অর্জনের জন্য যে বলিষ্ঠ ভুমিকা রেখেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। জনগন যে মানবাধিকারের জন্য ঘর থেকে বের হয়েছে তাও অতুলনীয়। পলাশবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তপন কুমার রায় বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, শিশু শ্রম, সাম্প্রদায়িকতা এসবই মানবাধিকার লঙ্গনের সামিল। এসব বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে পারলে সুশাসন অর্জন সহজ হবে। আলোচনাসভা গুলোতে সভাপতিত্ব করেন স্ব স্ব ফেডারেশন সভাপতিবৃন্দ।