• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

ছাত্র সমাজ বেরোবি শাখার আহবায়ক কমিটি অনুমোদন

Uni Rokeyaরংপুর : ছাত্র সমাজ বেরোবি শাখার আহবায়ক কমিটি অনুমোদন করেছে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৃহস্পতিবার জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান এক আদেশে মাহবুবুর রহমান পরাগকে আহ্বায়ক এবং এমদাদুল হককে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ছাত্র সমাজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হল কমিটি গঠন করে সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে অনুমোদন করেছেন।
ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।
উল্লেখ্য গত ১০ নভেম্বর হাবীবুর রহমান পরাগের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এককর্মী সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে উপরোক্ত কমিট গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক  রাকিবুজ্জামান রাকীব, আহসান হাবীব সজীব, রায়হানুল ইসলাম, শশী মোহন পাল, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ