• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ

Uniঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল  প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

পরীক্ষায় ৩১ টি বিষয়ে সারাদেশে ১০৩ টি কলেজের ১ লাখ ২৬ হাজার ৮শ’ ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে পাসের হার শতকরা ৯৩ দশমিক ৩৩ ভাগ।

ফলাফল বৃহস্পতিবার রাত ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।

এছাড়া যে কোনো মোবাইল থেকেও ফলাফল জানা যাবে।

উল্লেখ্য গত আগস্ট মাসে তত্ত্বীয় এবং নভেম্বর মাসে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ