• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

৫ জানুয়ারি আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’

Awamili Flagঢাকা: আগামী ৫ জানুয়ারি দিনটি গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দিনটি সামনে রেখে দেশের সব জেলা ও উপজেলায় আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজন করবে দলটি।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

মাহবুব উল আলম হানিফ বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হতো। অনেকে বলেছে, দেশে গৃহযুদ্ধের মতো অবস্থার সৃষ্টি হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত বাধা অতিক্রম করে নির্বাচন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছেন। এ জন্য দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করবে। সব জেলা–উপজেলায় আলোচনা সভা, শোভযাত্রাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।”
৫ জানুয়ারি বিএনপির পাল্টা কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের হানিফ বলেন, “কে কী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, সেটা আওয়ামী লীগের কাছে বিবেচ্য  নয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ গণতান্ত্রিক কর্মসূচি পালন করবে।”

এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে আওয়ামী লীগ।

দলের প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকসহ ঢাকা মহানগরের সাংসদ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ