কিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বেলাল হেসেন নামে এক মাদ্রাসা শিক্ষককে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সিদ্দিকুর রহমান ওই দন্ডাদেশ প্রদান করেন।
কিশোরগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত বেলাল হোসেন কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি একরামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। তিনি নিজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবর্তে দক্ষিণ বাহাগিলি ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে সদ্য শেষ হওয়া পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করান। বিষয়টি জানাজানি হওয়ায় তাকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ১২ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদানের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সিদ্দিকুর রহমান। শুক্রবার সকালে দন্ডপ্রাপ্ত বেলালকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।