খেলাধুলা ডেস্ক: প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসের দিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেট খেলোয়াড় শহীদ মুস্তাক ও শহীদ জুয়েলের প্রতি শ্রদ্ধার জানাতে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই ম্যাচকে ঘিরে শনিবার বিকেলে শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল একাদশ ঘোষণা করেছে বিসিবি।
১৬ ডিসেম্বর মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে দশটায় শুরু হবে খেলাটি। ম্যাচটি নির্ধারিত করা হয়েছে ২০ ওভারে। বাংলাদেশের জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের সাবেক খেলোয়াড়দের সম্বনয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শহীদ মুস্তাকের ম্যানেজার হলেন তানভীর আহমেদ টিটো এবং শহীদ জুয়েল একাদশের ম্যানেজার আতহার আলী খান।
শহীদ মুস্তাক একাদশ: হাসানুজ্জামান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সাজ্জাদ আহমেদ শিপন, ফারুক আহমেদ, নাইমুর রহমান দুর্জয়, নাসির আহমেদ নাসু, খন্দকার শহিদুল ইসলাম, হাসিবুল হোসেন শান্ত, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, হালিম শাহ, সাইফুল্লাহ জেম, এসানুল হক সেজান ও আব্দুল আতিক খান।
শহীদ জুয়েল একাদশ: জাহাঙ্গীর আলম, জাভেদ ওমর বেলিম, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, সাজ্জাদ কবির, মোহাম্মদ রফিক, আলমগীর কবির, শফিউদ্দিন আহমেদ বাবু, সানোয়ার হোসেন, মাহমুদুল হাসান রানা, মোহাম্মদ আলি, এনামুল হক মনি ও মাহবুবুর রহমান সেলিম।