• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

Nilphamari Photo-01 - Copyসিসি নিউজ: নীলফামারীর ৯৬জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ করেছে প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র। রোববার দুপুরে জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগীতায় ও প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের  আয়োজনে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
এসময়  জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএসএম রফিকুন্নবী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা.মমতাজুল হক মিন্টু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহীদ মাহমুদ, সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী প্রমুখ।
আয়োজকদের বরাত দিয়ে জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী জানান, জেলার ছয়টি উপজেলার ৯৬ জন প্রতিবন্ধির মধ্যে ৬২ জনের মাঝে হুইল চেয়ার ও ৩৪ জনের মাঝে শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ