• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন |

দিনাজপুরে বিএনপি নেতা আশরাফুল আলমের সাথে নেতাকর্মীদের মতবিনিময়

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি : প্রয়াতমন্ত্রী খুরশিদ জাহান হকের বড় ছেলে শাহরিয়ার আকতার হক ডনের অনুসারী দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম শনিবার রাত সাড়ে ৮টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করেন।
কার্যালয়ে প্রবেশের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আমি সভাপতি বা সেক্রেটারী হতে চাই না। অতিতকে ভূলে গিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমি বিএনপিকে শক্তিশালী দেখতে চাই। দল যাকে নেতা বানাবে আমরা তার নেতৃত্বে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবো। তিনি বলেন, আমি জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু ভাইকে বলেছি, আপনি আমাদের অভিভাবক। আপনি সকলকে ডেকে একসাথে কাজ করার উদ্যোগ গ্রহন করুন, আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করবো। বিএনপিকে শক্তিশালী করে অতিতের গৌরব ফিরিয়ে আনতে আমরা আপনার পাশে থাকবো।
এ সময় বিএনপি অফিসে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বাবু, সহ-সভাপতি সিরাজ আলী সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান সাজু, যুবদল নেতা মঞ্জুর মোর্শেদ সুমন। এছাড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, যুবনেতা মাহফুজ আহাম্মেদ, ছাত্রনেতা মহিউদ্দিন বকুল, মাসুম খান, বিএনপি নেতা মোঃ মজিবর রহমান, আলী আকবর, আব্দুস সামাদ, আসলাম খান, সিদরাতুল ইসলাম বাবু, বেলাল, এসএম খালেদ, গোলাম কিবরীয়া পলাশ, শাহজাহান, দুলাল, আব্দুস সালাম, সেলিম, মাসুদ, সাগর, রবীন, কাজল, এটম, রুবেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ