• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

রাজিবপুরে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

OLYMPUS DIGITAL CAMERAআতাউর রহমান, (রাজিবপুর), কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাউনিয়ার চর আহসান উদ্দিন কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্ভোধন রোববার দুপুর ১২ ঘটিকায় অনুিষ্ঠত হয়েছে। ২৮,কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রুহুল আমিন কমিউনিটি ক্লিনিকটি  উদ্ভোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা প.প,কর্মকর্তা আবদুল মাবুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি রুহুল আমিন। উক্ত সভায় মাননীয় সংসদ সদস্য বলেন রাজিবপুর ডিগ্রি করেজের অধ্যক্ষ ইউনুছ আলী তার স্বাক্ষর জাল করে কলেজের বিদ্যুৎশাহী সদস্য নিয়ে সভাপতি নির্বাচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক শফিউল আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো,রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান নুরে শাহী ফুল,আ’লীগ নেতা গোলাম কিবরিয়া মেম্বর,যুবলীগ নেতা মাস্টার আজিবুর রহমান , আতিয়ার রহমান সোহাগ ও গাজীবুর রহমান পাশা প্রমুখ। উক্ত কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠার ফলে প্রায় ৬ হাজারের অধিক লোকের স্বাস্থ্য সেবা নিশ্চিত হল। ইতিপুর্বে অত্র এলাকার জন সাধারন ৪/৫ কিলোমিটার  পথ অতিক্রম করে উপজেলা সদরে গিয়ে স্বাস্থ্য সেবা নিত। অত্র এলাকায় কমিউনিটি ক্লিনিকটি চালু হওয়ার ফলে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ