ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থেকে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী উপজেলার বাজিদপুর গ্রামের আ: জব্বারের কন্যা সানজিদা আক্তার আশা(১২) অপহরনের ৪দিন পরেও পুলিশ উদ্ধার করতে পারেননি।
মামলা সূত্রে জানা যায়, গত পহেলা ডিসেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে আশা নিরুদ্দেশ হন। বিকেলে মাদ্রাসা থেকে বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন আত্মীয়য়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও আশাকে না পেয়ে বাবা আব্দুল জব্বার গত ৮ ডিসেম্বর ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডাইরি দায়ের করেন। পরবর্তীতে গত ১১ ডিসেম্বর ফুলবাড়ী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ০৭/৩০ ধারায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন আমিনুল ইসলাম (২৭), আব্দুল কাদের (৫৫), রোকেয়া বেগম (৪৫), লুৎফা বেগম(২৫)।
আশার পিতা মোঃ আব্দুল জব্বার মেয়ে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তপক্ষের হস্ত্যক্ষেপ কামনা করেছেন।