• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

২৭ ডিসেম্বর গাজীপুরে যাচ্ছেন খালেদা

Khaladaসিসি নিউজ: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ২৭ ডিসেম্বর গাজীপুর যাচ্ছেন  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ওইদিন গাজীপুরের বদরে আলম সরকারি কলেজ মাঠে জেলা ২০দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেবেন বলে জানানো হয়েছে। এর আগে ২৩ ডিসেম্বর যাওয়ার কথা থাকলেও একই দিনে গাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন। সে কারণে জেলা প্রশাসনের অনুরোধে ২০দলের কর্মসূচির দিন পরিবর্তন করা হয় বলে জানা গেছে।

সোমবার সকালে কলেজের অধ্যক্ষ জেলার বিএনপি নেতাদের কাছে মাঠ ব্যবহারের অনুমতিপত্র তুলে দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ