সিসি নিউজ: ৪৪তম বিজয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ৬ হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা। শীত বস্ত্রের মধ্যে রয়েছে, জ্যাকেট, সোয়েটার, কোর্ট, প্যান্ট ও কম্বল। আজ সোমবার সকালে জেলার ডোমার উপজেলার উত্তর গোমনাতী গ্রামে শীত বস্ত্র বিতরনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রশীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ডোমার উপজেলা আমীর ও ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, গোমনাতী ইউনিয়ন আমীর মাওলানা ঈসমাইল হোসেন, জামায়াত নেতা নুর ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ।