• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

জাতীয় পতাকার আদলে বিক্রি হচ্ছে জুতা

jxcn34yl-e1418649301827সিলেট: নগরীর বিভিন্ন ফুটপাথ থেকে শুরু করে বড় বড় জুতার শো-রুমে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙয়ের সংমিশ্রণে তৈরি জুতা বিক্রি ও প্রদর্শিত হচ্ছে। এ নিয়ে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ধরনের গর্হিত কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট মহানগর ইউনিট কমান্ড।

সোমবার মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ স্বাক্ষরিত একটি আবেদন পত্র থানার ওসি মো. আসাদুজ্জামান বরাবর দেয়া হয়েছে।
আবেদন পত্রে উল্লেখ করা হয়- ‘মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন স্থানে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে লাল সবুজ রঙয়ের সংমিশ্রণে বিভিন্ন ফুটপাথ থেকে শুরু করে বড় বড় জুতার শো-রুমে জুতা বিক্রয় ও প্রদর্শিত হচ্ছে।’আবেদনে এ ধরনের জুতা তৈরিকে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী উল্লেখ করে জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও বিক্রয় কাজে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ