• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

ছিটমহলে উড়ছে লাল-সবুজের পতাকা

gulibiddho sayed_61460সিসি নিউজ : মহান বিজয় দিবস উদযাপনে কুড়িগ্রামের ছিটমহলগুলিতে উড়ছে লাল সবুজের পতাকা। সুদীর্ঘ ৬৫ বছর থেকে মানবেতর জীবনযাপন করা নাগরিক অধিকার বঞ্চিত বাংলাদেশ-ভারতের ১৬২ ছিটমহলবাসীর দুঃখ ঘোচার সু-খবরে পাল্টে যাচ্ছে  সেখানকার চিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দৃঢ় ঘোষণায় এবার ছিটমহলবাসী হৃদয় থেকে বিশ্বাস করেছে।

দু’দেশের প্রধানদের এ ঘোষণায় ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের বিষয়টি আর পেছানোর সুযোগ নেই এমন প্রত্যাশায় নতুন আশায় বুক বেঁধেছে ছিটবাসীরা।

এরই অংশ হিসেবে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস পালনে ব্যস্ত ভারতীয় ১১১টি ছিটমহলবাসী। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ব্যানারে একযোগে এ কর্মসূচি ছিটমহলগুলোতে পালন হবে বলে জানিয়েছেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও মইনুল হক।

তারা জানান, ছিটমহলগুলোতে বিজয় দিবস উদযাপনের কর্মসূচিতে থাকবে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার ও স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ