• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

স্মৃতিসৌধের পাশেই আবর্জনার স্তূপ

Hossainpur-2কিশোরগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষেও কদর বাড়েনি কিশোরগঞ্জের হোসেনপুর স্মৃতিসৌধের। ময়লা আবর্জনায় ছেয়ে গেছে স্মৃতিসৌধের চারপাশ। এ কারণে এবার বিজয় দিবসের পুস্পস্তবক অর্পণ করা হবে শহীদ মিনারে।

১৯৭১ সালের ১৬ আগস্ট রাতে পাক বাহিনীর সদস্যরা স্থানীয় রাজকারদের সহায়তায় হোসেনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন কুড়িঘাট নামক স্থানে দেড় শতাধিক নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে মহান স্বাধীনতার বীর শহীদদের স্মৃতি বিজরিত কুড়িঘাট স্থানটি বধ্যভূমি আখ্যায়িত করে ২০০৮ সালের ২৬ মার্চ সেখানে স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এরই ধারাবাহিকতায় স্বাধীনতার ৪১ বছর পর স্থানীয় সুশীল সমাজ ও মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে ২০১২ সালে ওই স্থানে আনুষ্ঠানিক ভাবে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়। গত দুই বছর নির্মানাধীন স্মৃতিসৌধে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তবে এবার স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে স্মৃতিসৌধটি সংস্কার না করে এটিকে পরিত্যক্ত দেখিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত নেয়। এতে এলাকার সুশীল সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মূলত স্মৃতিসৌধের সংস্কার না করায় এটি অরক্ষিত হয়ে পড়েছে। এর চারপাশে ময়লা আবর্জনার স্তূপ জমে দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে পথচারীরা নাকে রুমাল দিয়ে চলতে বাধ্য হচ্ছেন। তাই সচেতন মহলের দাবি, দ্রুত স্মৃতিসৌধের চারপাশ পরিস্কার সংরক্ষণের ব্যবস্থা করা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সফিউল আলম জানান, ত্রুটিপূর্ণ স্মৃতিসৌধ নির্মাণের কারণে ও বর্তমানে এ খাতে কোনো বরাদ্দ না থাকায় এটিকে পুনঃনির্মাণ বা সংস্কার করা হয়নি। বিজয় দিবস উদযাপন কমিটির সম্মিলিত সিদ্ধান্তে এ বছর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ