সিসি নিউজ: জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করে আলোচনায় এসেছেন ঢালিউডের উঠতি নায়িকা নাজনীন আক্তার হ্যাপী। মিডিয়াগুলো সরব এখন এ নায়িকার নানা মুখরোচক খবর নিয়ে। এই যখন অবস্থা, তখন বোমা ফাটানো খবর। আর তা হলে জাতীয় দলের আরও দুই ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এ নায়িকার!
জানা গেছে, প্রায় বছরখানেক আগে ফেসবুকে রুবেল হোসেনের সঙ্গে যোগাযোগ হয় হ্যাপীর। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর প্রকাশ্যে রুবেলের সঙ্গে ঘোরাঘুরি শুরু করেন হ্যাপী। রুবেলের বাসায়ও নিয়মিত আসা-যাওয়া শুরু হয় তার।
একপর্যায়ে রুবেলের মাধ্যমে ক্রিকেট দলের আরও দুই খেলোয়ারের সঙ্গে পরিচয় ঘটে হ্যাপীর। রুবেলের অগোচরে এ দুজনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ শুরু করেন নায়িকা। শুধু তাই নয়, এ দুজনের সঙ্গেও একাধিকবার বাইরে ঘুরে বেড়িয়েছেন হ্যাপী। পাড় করেছেন ‘বিশেষ মুহূর্ত’। আর এ খবর জাতীয় ক্রিকেট দলের অনেকেরই জানা।
এ খবর রুবেলের কানে পৌছলে হ্যাপীর সঙ্গে দ্বন্দ শুরু হয়। প্রায়ই এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডা হয়েছে। তবে হ্যাপী কখনোই বিষয়টি স্বীকার করেননি। এ কারণে দিনদিন অবনতি হতে থাকে রুবেল-হ্যাপীর সম্পর্ক।
সূত্র জানিয়েছেন, এ দুজন খেলোয়ারের একজন অলরাউন্ডার, অন্যজন বোলার। এর একজনের নামের অদ্যাক্ষর ‘ন’, অন্যজনের ‘শ’। রুবেলের বিরুদ্ধে হ্যাপীর মামলার পর এ দুই খেলোয়ারও বেশ টেনশনে আছেন। যে কোন সময় তাদের নামও বেড়িয়ে আসতে পারে বলে আশঙ্কা করছেন তারা। আর নিজেদের বাঁচাতে এ দুজনই এখন রুবেল-হ্যাপীর মধ্যে মীমাংসা করানোর জন্য উঠেপড়ে লেগেছেন।