• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফুলবাড়ীতে মহান বিজয় দিবস পালন

SAM_0554ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ৪৩তম মহান বিজয় দিবস উৎযাপন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষথেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে একে একে ফুলবাড়ী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন, উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠন, পৌরসভা, ফুলবাড়ী সরকারি কলেজ, বঙ্গবন্ধু কলেজ, থানা ব্যবসায়ী সমিতি, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশে ওয়ার্কাস পার্টি, জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) মধ্যপাড়া পাথর খনি, ফুলবাড়ী প্রেসক্লাব, সাপ্তাহিক দেশমা, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠন শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে ১৬ ডিসেম্বরের ভোর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান র‌্যালীসহ ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জনান।
অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলবাড়ী সকরারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, ডেসপ্লে, ক্রিড়া প্রতিযোগতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়ামের শ্রদ্ধাঞ্জলী
মধ্যপাড়া পাথর খনিতে সরকারের সাথে চুক্তিবদ্ধ ঠিকাদারী প্রতিষ্টান জার্মাানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর পক্ষ থেকে রাত ১২ টা ১ মিঃ ফুলবাড়ী কেন্দীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
জিটিসি-এর ম্যানেজার এডমিন আক্তরুজ্জান রিন্টুর নের্তৃত্বে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ফুলবাড়ীর পৌর শহরের নিমতলা মোড় থেকে একটি  র‌্যালী নিয়ে কেন্দ্রী শহীদ মিনারে গিয়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজার এইচআর আঃ ওয়াহেদ, ম্যানেজার ইন্টারপ্রিটার জাহিদ হোসেন, ম্যানেজার ক্যাটারিং জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আঃ মতিন, ইঞ্জিনিয়ার ড.ফররুখ হোসেন খান বাবু, এক্সিকিউটিভ অফিসার সোহেল পাটোয়ারী, মিডিয়া অফিসার মোকসেদুল সরকার মুকুল, আঃ হাফিজ, ওমর ফারুক, তৌহিদুল ইসলাম, আইয়ুব নবী এবং আজিজ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ