রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির আর্দশে বিশ্বাসী হয়ে রাজিবপুর জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছে। বিএনপি সভাপতি তাদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেন। দলীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির সহ সভাপতি তাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন ও ছাত্র সমাজের সাধারন সম্পাদক মাইদুল ইসলাম এর নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।পরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের দলীয় আলোচনায় অংশ গ্রহন করেন। এসময় শহীদ মিনারের পাদদেশে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিএনপি সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান,আব্দুল হাই সরকার ,হাফিজুর রহমান ও তাজুল ইসলাম প্রমুখ।