• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

চেয়ারম্যানকে ১-০ গোলে হারালো ইউএনও একাদশ

SESE-1418734990হিলি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে হিলিতে প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে উপজেলা চেয়ারম্যান একাদশকে হারালো উপজেলা নির্বাহী কর্মকর্তা একাদশ (ইউএনও)।

মঙ্গলবার বিকালে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী (ইউএনও) একাদশে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহরুল ইসলাম দলনেতা হিসেবে খেলেন এবং উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা তার দলের হয়ে খেলায় অংশ নেন।

উপজেলা চেয়ারম্যান একাদশে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন দলনেতা হিসেবে খেলেন এবং তার সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাতে অংশ নেন।

খেলায় উপজেলা চেয়ারম্যান একাদশকে ১-০ গোলে উপজেলা নির্বাহী কর্মকর্তা একাদশ পরাজিত করেন। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ