• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

‘বিজয়ের মাসেও জনগণ গোলাম’

Sofiঢাকা : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, যারা ভাগ্যের বরপুত্র তারা বিজয় দেখেছেন। কিন্তু বাংলাদেশের মজলুম মানুষ আজও বিজয়ের জন্য সংগ্রাম করছেন। লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশে ভোট নেই, ভাত নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, প্রতিবাদ করলেই বুকে গুলি চালানো হয়। বিজয়ের মাসে বাংলাদেশের মানুষ আজও গোলাম। কিন্তু ৭১ এর বিজয়ী জাতি গোলামির জিন্দেগি মেনে নিতে পারে না।
মঙ্গলবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান বলেন, স্বাধীনতার চেতনাওয়ালীরা পাট খেয়েছে তাঁত খেয়েছে, আল্লাহর অপূর্ব সৃষ্টি সুন্দরবনকেও এরা এখন খাদ্য বানিয়েছে। হাসিনা প্রশাসন দিল্লির কৃতদাস আর নৌমন্ত্রীরা হাসিনার সেবাদাস। সুতরাং সুন্দরবনের ধ্বংসলীলার বিরুদ্ধে আমরা বিচার চাইবো কার কাছে?
অম্পূর্ণ স্বাধীনতা সংগ্রামকে সফল করার লক্ষ্যে তিনি কৃতদাস শাসনের বিরুদ্ধে জাতিরকে আখেরি লড়াইয়ে সামিল হওয়ার আহবান জানান।
জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য সভায় দেন জাগপার কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন বাবলু, এডভোকেট মজিবুর রহমান, আসাদুর রহমান খান, আওলাদ হোসেন শিল্পী, দেওয়ান মো. রোকন উদ্দিন হাজারী, ভিপি মজিবুর রহমান, যুব জাগপার কেন্দ্রীয় নেতা ইনসান আলম আক্কাস, রফিকুল ইসলাম সিকদার, শেখ ফরিদ উদ্দীন, মাহিদুর রহমান বাবলা, নজরুল ইসলাম বাবলু, খোরশেদ আলম সুমন, জাগপা ছাত্রলীগের রাকিবুল ইসলাম রুবেল, নাহিদ হাসান আবু নাঈম, আব্দুর রহমান ফারুকী, মাহবুব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ