• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

টুইটারকে হার মানালো ইনস্টাগ্রাম

Instraপ্রযুক্তি ডেস্ক : গ্রাহক সংখ্যায় মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে হার মানালো ইনস্টাগ্রাম। বর্তমানে সাইটটির গ্রাহক সংখ্যা ৩০ কোটিরও বেশি। টুইটারের বর্তমান গ্রাহকসংখ্যা প্রায় ২৮.৪ কোটি।

শীর্ষে থাকা ফেসবুকের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ১৩৫ কোটি।

ইনস্টাগ্রাম এর সিইও কেভিন সিস্ট্রম এই মাইলফলককে চমৎকার উল্লেখ করে বলেন, আশা করি আমাদের সাইট আরো এগিয়ে যাবে।

কেভিন সিস্ট্রম বলেন, ইনস্টাগ্রাম এখন শুধুমাত্র ছবি তোলায় সীমাবদ্ধ নেই। এটি এখন বিশ্বের স্পন্দন।

শিগগিরই সাইটটিতে আরো নতুন কিছু ফিচার যোগ করা হবে বলে জানান তিনি।

২০১০ এর অক্টোবরে কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগার প্রতিষ্ঠা করে নতুন ধাঁচের একটি সাইট ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠার পর থেকেই খুব দ্রুতই জনপ্রিয় হতে থাকে সাইটটি।

২০১৩ সালের ফেব্রুয়ারিতেই সাইটটি ১০ কোটি গ্রাহক পায়। এর আগে ২০১২ সালে ইনস্টাগ্রামকে কিনে নেয় ফেসবুক।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ