ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি’র অভিযানে ৭৩৬ বোতল ফেন্সিডিলসহ মাইক্রোবাস আটক করেছে। দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি বুধবার সকাল সাড়ে ৭টায় পৌর এলাকার ঢাকা মোড় রেলগুমটি নামক স্থানে অভিযান চালিয়ে রংপুর গামী ঢাকা-মেট্রো-গ-১৩-১২০১ মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ৭৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাইক্রোবাসটি আটক করে।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশীদ (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি হাবিলদার তায়েজ উদ্দিনকে নির্দেশ দিলে, হাবিলদার তায়েজ উদ্দিন সকাল সাড়ে ৭টায় ঢাকা মোড় নামক স্থানে ৭৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাইক্রোবাসটি আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৪ লাখ টাকা।