• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

কিশোরগঞ্জে ধর্ষনের অভিযোগে সপ্তম শ্রেনীর ছাত্র গ্রেফতার

Handসিসি নিউজ: পাঁচ বছর বয়সের প্রথম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সপ্তম শ্রেনীর এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রটি হলো জিয়াদ হোসেন সাগর (১৩)। সে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিরাম গ্রামের সাজু মামুদের ছেলে ও একই এলাকার শরীফাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, মঙ্গলবার দুপুরে পশ্চিম দলিরাম গ্রামের টিটুল মামুদের পাঁচ বছররের কন্যা শরীফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রীকে একই জিয়াদ হোসেন সাগর চকলেট খাওয়ার লোভ দেখিয়ে স্কুলের পিছনে জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ওই ছাত্রীটির পিতা টিটুল মামুদ বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ এই মামলায় ধর্ষক হিসাবে আসামী জিয়াদ হোসেন সাগরকে আজ বুধবার গ্রেফতার করে এবং ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ