• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

বাসুদেবকে পটুয়াখালীতে বদলি

Hi cortঢাকা: ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়কে পটুয়াখালীর বিশেষ জজ হিসাবে বদলি করা হয়েছে। তাঁর স্ত্রলে নিয়োগ দেয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবু আহমেদ জমাদারকে।এর আগে বাসু দেবের আদালতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি দুরনীতি মামলার বিচার চলছিল।

বিএনপির আইনজীবীরা বাসু দেবের আদালতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিলেন।
গত কয়েক দিন ধরে বাসুদেবের আদালতে খালেদার আইনজীবীদের অব্যাহত হট্টগোলের পরতাকে সরিয়ে দেয়া হলো।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরূদ্ধে দুইটি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুটি মামলা ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত-এ-বিচারাধীন রয়েছে। অরফানেজ মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে খালেদা জিয়ার একাধিক আবেদন খারিজ করায় বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়ের প্রতি অনাস্থা জানিয়ে ছিলেন বিএনপি চেয়ারপার্সন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ