নীলফাামারী প্রতিনিধি: নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নীলফামারীর বড়মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএএম রফিকুন্নবী।
এসময় পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় বালকদের বঙ্গবন্ধু কাপে ডেমার উপজেলা চ্যাম্পিয়ন পশ্চিম বাগডোকরা সরকারি প্রাথমকি বিদ্যালয় দল বনাম কিশোরগঞ্জ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ডোংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল প্রতিদ্বন্দিতা করে। এতে কিশোরগঞ্জ দল ১-০ গোলে ডোমার দলকে পরাজিত করে।
অপর দিকে মেয়েদের বঙ্গমাতা কাপে জলঢাকা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বোগুলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম ডিমলা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ছাতনাই কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল প্রতিদ্বন্দিতা করে। এতে ডিমলা দল ১-০ গোলে জলঢাকা দলকে পরাজিত করে।