• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

মুসা বিন শমসেরকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

Musaঢাকা: বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ সকাল সাড়ে নয়টার দিকে হাজির হন মুসা। সকাল ১০টার দিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন।

দুদক সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি সাময়িকীর ঈদসংখ্যায় মুসাকে নিয়ে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনের সূত্র ধরে তার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই সাময়িকীতে এই ব্যবসায়ীর সাক্ষাৎকারের ভিত্তিতে তার জীবনযাত্রা, আর্থিক সামর্থ্য ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়।

দুদক সূত্র জানায়, মুসার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ২০১১ সালে অনুসন্ধান শুরু করে দুদক। তবে অজ্ঞাত কারণে দুদকের এ অনুসন্ধান আলোর মুখ দেখেনি। এরপর চলতি বছরের বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর প্রতিবেদন বিবেচনায় নিয়ে দুদক আবার নতুন করে অনুসন্ধান শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ