• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

রংপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯

Hand Cupরংপুর : রংপুর জেলার বিভিন্ন স্থানে  বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, হত্যা, খুন, ডাকাতি ও চুরিসহ জিআর এবং সিআর মামলা রয়েছে। এ সব মামলায় তারা পলাতক ছিলেন।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন। অভিযানে কোতয়ালী থানা পুলিশ ২৭ জনকে, কাউনিয়া ও পীরগঞ্জে ১০ জন করে, মিঠাপুকুরে ৬, পীরগাছা ও বদরগঞ্জে ২ জন করে, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানা পুলিশ একজন করে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ