• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |

অস্ট্রেলিয়ায় ছুরিকাঘাতে ৮ শিশু-কিশোর নিহত

image_110759_0আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার কার্নস শহরে ছুরিকাঘাতে আট শিশু-কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকালে কার্নস শহরের একটি বাড়িতে তাদের লাশ পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির পুলিশ। এদের বযস ১৮ মাস থেকে ১৫ বছরের মধ্যে।

শুক্রবার সকালে দেশটির পুলিশ জানায়, “আজ সকালে আট শিশু-কিশোরের লাশ পেয়েছে গোয়েন্দারা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

পুলিশ জানায়, “একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শিশুদের লাশের সন্ধান পেয়েছে পুলিশ। এদের বয়স ১৮ মাস থেকে ১৫ বছরের ভেতর। এ ঘটনায়৩০ বছর বয়সি এক মহিলা আহত হয়েছেন।”-ডন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ