• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |

পার্বতীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

Parbatipur_(Dinajpur)_Photo-18-12-2014.পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে উৎসব মুখর পরিবেশে বৃহস্পতিবার পার্বতীপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী ত্রি-কাউন্সিলে প্রকৌশলী আক্তার হোসেনকে সভাপতি ও মোহাম্মদ আলী চৌধুরী কে সাধারণ সম্পাদক ঘোষনা করেন এবং ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি পবর্তীতে ঘোষনা করা হবে।
অনুষ্ঠিতদলীয় নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে তাহলে ভবিষ্যতে কোন অশুভ শক্তি আওয়ামী লীগকে কিছুই করতে পারবে না। আওয়ামী লীগ কাউকে ভয় করে না। দলের প্রশ্নে আমি কোন দিনেই মাথানত করি নাই। সভায় উপরোক্ত কথাগুলো বলেন, প্রধান অতিথি ও সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিদায়ী সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা মহিলা দলের সম্পাদিকা লতিফা বেগম ও ইয়ং স্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। ত্রি-বার্ষিক কাউন্সিলে মূল সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ