• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

‘নিজেদের যোগ্য রূপে গড়ে তুলতে হবে’

5469-1418991159সিসি নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বর্তমান যুগ-চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। আদর্শিকভাবে তৈরি করতে হবে।

শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে পুরনো পল্টনের মহানগর মিলনায়তনে দফতরভিত্তিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ক্ষমতার মোহ, লোভ-লালসা যেন কর্মী ও দায়িত্বশীলদের আচ্ছন্ন করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী আন্দোলনের মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ূম। মাওলানা এইচ এম সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা বাছির উদ্দীন মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ