সিসি ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ২০ নং লতামারী ছিটমহলে বিক্ষোভ সমাবেশে করেছে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা।
শুক্রবার বিকেলে ২০ নং ভোটবাড়ী ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় ইউনিটের সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত, বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, স্থানীয় নেতা হাফিজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা অভিযোগ করেন, ভারত সরকার বার বার ছিটমহল সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা সমস্যা সমাধান করছে না। বিষয়টি ঝুলিয়ে রাখা হচ্ছে।