• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

বিরোধী দলীয় হুইপের বাসভবনে ককটেল নিক্ষেপ

cocktail_16329বগুড়া: বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমরের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধা ৭টার দিকে সংসদ সদস্যের বাসভবনের গেটে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় ককটেলের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের সময় সংসদ সদস্য বাসায় ছিলেন না বলে জানা গেছে।
নূরুল ইসলাম ওমর জানান, তার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ সময় তিনি দলীয় কর্মসূচিতে বাইরে ছিলেন।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরে আলম সিদ্দিকী ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, শুক্রবার সন্ধ্যার পর শহরের জিরোপয়েন্ট সাতমাথার নিকটবর্তী বাণিজ্যিক কলেজের সামনে এবং ইয়াকুবিয়া স্কুল মোড়ে ৩ থেকে ৪টি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ