• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |

বিয়ে করছেন সালমান!

SALMANবিনোদন ডেস্ক : বলিউড খানেরা মনে হয় একটু দেরিতেই বিয়ে করেন। এর ব্যতিক্রম নিশ্চয় সালমান খান হতে পরে না। আর মাত্র এক সপ্তাহ পর ৪৯ বছরে পর্দাপন হচ্ছে তা। অথচ এখনও বিয়ে করার কোনো নাম গন্ধ নেই। কবে তিনি বিয়ে করে থিতু হবেন, তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। কিন্তু বরাবরই বিয়ে নিয়ে সালমানের গড়িমসি হতাশ করেছে ভক্তদের।

তবে এবার বিয়ে নিয়ে সালমান ভক্তদের হতাশ মনে হয় কেটে যেতে চলেছে। সম্প্রতি সালমান জানিয়েছেন, নতুন বছরে নিজের বিয়ে দেখতে চান তিনি। নতুন বছরে বিয়ের আগ্রহ প্রকাশ করলেও কাকে বিয়ে করবেন তা অবশ্য স্পষ্ট করেননি খান সাহেব।

সম্প্রতি মুম্বাইয়ে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নতুন বছরের ইচ্ছার কথা জানাতে গিয়ে নিজের বিয়ের কথা বলেন তিনি। দুটি অপশন, প্রথম ঘটনাটি ২০১৫ সালে তিনি বিয়ে করবেন। আর দ্বিতীয়টি বলিউডের তিন খান-সালমান, শাহরুখ ও আমির একসঙ্গে একই ছবিতে অভিনয় করবেন। ২০১৫ সালে এ দুটি ঘটনার কোনটি দেখতে চান তা জিজ্ঞেস করা হয় সালমানকে।

জবাবে সালমান বলেন, তিন খানকে এক ছবিতে দেখার চেয়ে নিজের বিয়েটাই দেখতে চাই আমি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

সালমান গত নভেম্বরে মহা ধূমধামে ছোট বোন অর্পিতার বিয়ে দিয়েছেন। বছরের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল বিয়ে হিসেবে বিবেচিত হচ্ছে অর্পিতার বিয়ে। অর্পিতার বিয়ের পেছনে ৬৫ কোটি রুপি খরচ করেছে খান পরিবার। এ ছাড়া ছোট বোনকে বাড়ি, গাড়িও উপহার দিয়েছেন। ছোট বোনের পর এবার সালমানও বিয়ে করে থিতু হন কি না, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ