• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

দিনাজপুরে হেরোইনসহ মহিলা আটক

Atokদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে এক কেজি হেরোইনসহ ফরিদা বেগম (৩০) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। আটক মহিলা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামেরমোঃ আব্দুর রাজ্জাকের কন্যা। শনিবার ভোরে দিনাজপুর সদর উপজেলার ভবাইনগর এলাকা থেকে হেরোইনসহ তাকে আটক করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জাহিদ হোসেন ও এসআই দিপেন্দ্র নাথের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী মহিলাকে আটক করে। পরে মহিলা পুলিশ দিয়ে তার দেহ তল্লাসী করে তার শরীরের বিভিন্ন অংশ থেকে পটলা করা অবস্থায় এক হেরোইন জব্দ করা হয়।
এ ব্যাপারে একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আটক ফরিদা বেগমকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো  হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ