• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

বছরের প্রথম দিনই শিক্ষার্থীর হাতে ৩৫ কোটি বই

muktobani.com1418378425সিসি নিউজ: বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বছর শেষের ১০ দিন আগে গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্যে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বই পৌঁছে দেওয়ার বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি নতুন বই পৌঁছে দেওয়া হবে। গত কয়েক বছর ধরে বর্ষশুরুর দিনই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নতুন বই তুলে দিয়ে দিনটি বই উৎসব হিসেবে উদযাপন করে মন্ত্রণালয়। গতবছর ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিনামূল্যে বিতরণ করে সরকার। সফটওয়ার নির্মাণ প্রতিষ্ঠান ইএটিএল ও প্রথম আলো আয়োজিত মোবাইল অ্যাপস প্রতিযোগিতা অনুষ্ঠানে উচ্চ শিক্ষার মান ধরে রাখতে সরকারের নানামুখী উদ্যোগও তুলে ধরেন নাহিদ। বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বর্তমানে ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে। শিক্ষামন্ত্রী বলেন, দেশে এখন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি এবং শিক্ষার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২-১৪টি হয়ত আমরা ধরে রাখতে পারব না, এগুলো বাতিল হয়ে যাবে। হাই কোর্টের আদেশ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অনুনোমুদিত ক্যাম্পাস থাকায় ইতোমধ্যে বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ে ৪৮টি ক্যাম্পাসে ভর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ