নীলফামারী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করায় বিএনপির নেতা তারেক রহমানের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারী সরকারি কলেজ ছাত্রলীগ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্তরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সেখানে নীলফামারী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, জেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক, নূর ইসলাম, কলেজ ছাত্রলীগের নেতা জোবায়ের হোসেন জীম, রাজিব হায়দার, আশরাফুল ইসলাম, শাকিল আহমেদ, মিঠু সরকার, নাজমুল হোসেন, আবু মুসা, নয়ন ইসলাম, মালা আক্তার, কাকলী আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমান যে কটুক্তি করেছে তা দেশ দ্রোহিতার সামিল। তাই তারেক রহমানকে লন্ডন থেকে দেশে এনে তার বিরুদ্ধে আইনানুগ বিচার করার দাবি জানান বক্তারা।