• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত চার

nilphamari Mapসিসি নিউজ: নীলফামারীতে ট্রাক ও মটর সাইকেলর মুখোমুখি সংর্ঘষে মটর সাইকেল চালক রুবেল আহমেদ (২২) নামের একজন নিহত হয়েছে। এসময় তার স্ত্রী রেমি আক্তার (১৮) ও তার বন্ধু আলমগীর রহমান (২২) এবং অপর একটি মটর সাইকেল আরোহী সুজাউল ইসলাম (৪০) ও তার স্ত্রী রুহুল নেসা (৩৫) আহত হন। রোববার সকালে নীলফামারী সদরের দারোয়ানী-খানসামা সড়কের বাড়ঘোড়িয়া নামক স্থানে এই দুর্ঘটান ঘটে। নিহত রুবেল দিনাজুপর জেলার খানসামা উপজেলার টঙ্গুয়া ধনেপাড়া গ্রামের বাসীন্দা।
দুর্ঘটনায় আহত হয়ে নীলফামারী আধাুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন উত্তরা ইপিজেডের ভেনচুরা লেদার ম্যানুফেকচার (বিডি) লিমিটেডের সুপারভাইজার রুহুল নেসা (৩৫) জানান, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে স্বামী সুজাউলসহ মটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় বাড়ঘোড়িয়া নামক স্থানে পিছন  থেকে আসা একটি মটর সাইকেল তাদের ধাক্কা দিয়ে পালি যাওয়ার সময় ওই মটর সাইকেলটি বিপরীত  থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক রুবেল আহমেদ নিহত হন। এসম ওই মটর সাইকেল থাকা তার স্ত্রী রেমি আক্তার ও আলমগীরকে গুরুত্বও আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে যায় এবং আমাকে ও আমার স্বামী সুজাউলকে (৪০) উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আমার স্বামীর একটি হাত ভেঙ্গে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানন্তর করেন।
নীলফামারী সদর হাসপতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ফজলুল হক তানসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত সুজাউলের হাত ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।
এদিকে নীলফামারী সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান পাশা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করতে রাজি না হওয়ায় তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ