• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

দিনাজপুরে ৮ দফা দাবীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

SAMSUNG CAMERA PICTURESদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হোটেল ও রেস্তোরা শ্রমিক ইউনিয়ন শ্রম আইন অনুযায়ী ৮ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রবিবার আয়োজিত দিনাজপুর নাট্য সমিতির সামনে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
তাদের ৮ দফা দাবীর মধ্যে রয়েছে নিয়োগপত্র প্রদান, ৮ ঘন্টার অতিরিক্ত কাজের জন্য ওভার টাইম প্রদান, শ্রমিকদের সার্ভিস বুক চালু, সাপ্তাহিক ছুটিসহ উৎসব ছুটি প্রদান, শ্রমিকদের ন্যায্য মজুরীসহ ২টি উৎসব বোনাস প্রদান, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, কর্মরত মহিলা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাতৃকালীন ছুটি প্রদান ও স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা।
মানববন্ধন চলাকালে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী এ্যাড. লিয়াকত আলী বলেন, হোটেল শ্রমিকরা দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্চিত হয়ে আসছেন। তাঁদেরকে হোটেল মালিকরা কখনও মানুষ মনে করেন না। শ্রমিকদের দাবী বাস্তবায়নের লক্ষ্যে ইতিপূর্বে দিনাজপুর চেম্বারের নেতৃবৃন্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দরা বার বার বসার কথা বললেও আজ পর্যন্ত তারা আলোচনায় বসেননি। অবিলম্বে হোটেল শ্রমিকদের ৮ দফা দাবীসহ শ্রমিকদের সকল সমস্যা সমাধান করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারন করেন তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সহিদুল ইসলাম শহিদুল্লাহ হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফি, সাধারণ সম্পাদক জগদীশ মহন্ত, সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ বাবলু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ