
ঢাকা : আমানত ও ঋণের সুদের হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনা করে কৃষি ও পল্লী ঋণের সুদের হার ২ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী ফিরোজ বিন আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমানত ও ঋণের সুদের হারের নিন্মমুখী প্রবণতা বিবেচনা করে অগ্রাধিকার খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদের হারের উর্ধ্বসীমা ১৩ শতাংশের পরিবর্তে ১১ শতাংশ নির্ধারণ করা হলো।
২০১৫ সালের ১ জানুয়ারি থেকে এ নিদের্শনা বাস্তবায়নের জন্য দেশে কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হলো।