• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

বীরগঞ্জে আলুর ট্রাক উল্টে নিহত ১

Accidentবীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুর বীরগঞ্জে আলুবাহী ট্রাক উল্টে খাতে পড়ে একজন কুলি সর্দার নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের হাড়িপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলি সর্দারের নাম ফারুক হোসেন (৩৩)। তিনি বীরগঞ্চ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের তছির উদ্দিনের ছেলে । দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন একই ইউনিয়নের তফিজ উদ্দিনের ছেলে মো. তহিদুল ইসলাম (৩৭), বদির উদ্দিনের ছেলে মো. শাহাজুল ইসলাম (৩৫), কল্যাণী গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. মকবুল ইসলাম (৩৪)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি ।

নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল খালেক সরকার জানান, নিজপাড়া ইউনিয়নের কাচারী পাড়া থেকে আলু নিয়ে ঢাকা যাওয়ার পথে হাড়িপাড়া মোড়ে র্টানিং পয়েন্ডে ঘুড়ানোর সময়  ট্রাকটি খাতে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে ওপরে  থাকা কুলি শ্রমিকরা আহত।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ