সিসি নিউজ: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছোট বাবু নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর হলেন জেলার ডোমার উপজেলার আব্দুর রহিমের ছেলে ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে নীলফামারী ডোমার সড়কের ভাদুর স্কুল নামক স্থানে। প্রতক্ষদর্শীরা জানায়, নিহত ছোট বাবু বাইসাইকেলে করে ডোমার আসছিলেন। ওই স্থানে আসামাত্র বিপরিত দিক হতে আসা একটি অটোরিক্সার সথে মুখোমুখি ধাক্কা লেগে ছোট বাবু রাস্তায় পরে মারাত্বক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছোট বাবু মারা যায়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।