• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

জলঢাকার আজিজুলের পাশে পৌর মেয়র

JALDHAKA-PICহাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা : নীলফামারীর জলঢাকায় হতদরিদ্র আজিজুল হকের পাশে সহায়তার হাত বাড়িয়েছেন পৌর মেয়র। রবিবার সন্ধ্যায় পৌরসভার নিজস্ব তহবিল থেকে একটি গরু কিনে দিয়েছেন মেয়র। আরএর মধ্য দিয়ে দীর্ঘ ২৪ বছরের ঘানি টানার অবসান ঘটল। জেলা প্রশাসক জাকির হোসেনের  উপস্থিতিতে আজিজুল হককে গরু প্রদান করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ডা: ফখরুল হাসান, পৌর সচিব আশরাফুজ্জামানসহ সকল কাউন্সিলর বৃন্দ। উল্লেখ্য পৌর শহরের কাজিরহাট পন্থাপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত নিজে ঘানি টেনে সরিষার তেল বের করে। সেই তেল বাজারে বিক্রি করে সংসার চালাত আজিজুল হক। বিষয়টি নিয়ে সংবাদ কর্মীরা মেয়রের দৃষ্টি আকর্ষন করলে মেয়র এই উদ্যোগ গ্রহন। গরু পেয়ে আজিজুল হক অনেকটা আবেগ আপ্লুত হয়ে এ প্রতিবেদককে জানান, আজ আমি অনেক আনন্দিত। আল্লাহ মেয়র সাহেবের ভালো করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ