ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার সকালে পাংগা মুটুকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্র্যাক – সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী, ডোমার শাখার সহযোগিতায় মডেল ইউনিয়ন কার্যক্রম বাস্তবায়নে নির্বাচিত ইস্যু উপস্থাপন ও মিডিয়া এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্টিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টর সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ শফিউর রহমান,কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম দিপু ।এতে ইউপি সদস্য,সরকারী কর্মকর্তা,সাংবাদিক, নারী উন্নয়ন কর্মী সহ অর্ধ – শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয় ।
স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য লিয়াকত আলী ,সিনিয়র ব্যবস্থাপক ইলিয়াস সরকার,গাজীপুরের সিনিয়র ব্যবস্থাপক প্রশান্ত কুমার দেব , ৬ নং ওয়ার্ডের পল্লীসমাজের সভাপ্রধান তাপসী রানী,পল্লী উন্ণয়ন কর্মকর্তা এ,কে,এম শামীম,মহিলা বিষয়ক কর্মকর্তা শাহাজাদী বেগম ,যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াবুল আলম ।
সামাজিক ক্ষমতায়নের রংপুর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন,২০১০ সালে অত্র উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের একটি ওয়ার্ডকে মডেল করে আমরা সাফল্য অর্জন করেছি ।এখন পাংগা মুটুকপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডকে মডেল করার কার্যক্রম চলছে ।পল্লী সমাজ,ইউনিয়ন সমাজ ,ইউনিয়ন পরিষদের সমন্বনিত ভাবে এ কার্যক্রম চলছে ।৩৬টি ওয়ার্ডে ৩৬টি পল্লীসমাজ কাজ করছে ।সকলের সমন্বিত কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব ।ইউনিয়নের উন্নয়ন গতিশীল করা সম্ভব ।সকল ক্ষেত্রে সফল হলে মডেল ইউনিয়ন হিসাবে ঘোষনা করা হবে ।
কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম দিপু বলেন,চেয়ারম্যান, মেম্বাররা ভোটের রাজনীতি করে ।প্রশাসন ,পুলিশ ,সাংবাদিক যদি শক্ত হয় তাহলে তাদের দোহাই দিয়ে আমরা শক্ত হতে পারি ।
উপজেলা নিবাহীৃ অফিসার মোহাম্মদ শফিউর রহমান বলেন, বাল্য বিবাহ রোধে শুধু সাংবাদিকদের মোবাইল পাই,এটা চেয়ারম্যানদের পেলে ভাল হত।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া বলেন ,উপজেলা পরিষদ ,প্রসাশন,ইউনিয়ন পরিষদ ,সাংবাদিক, সবাই যদি সতর্ক থাকি তাহলে ২০১৫ সালের মধ্যে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে ।