• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

চাঁদপুর সরকারি কলেজের দফতরি’র মৃতদেহ উদ্ধার

Lasচাঁদপুর : চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দফতরি নরুন্নাহার নুরী’র (৪০) মৃতদেহ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার সিলন্দিয়া গ্রামের একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় বিষ্ণুদী এলাকার মৃত ছায়েদ বেপারীর স্ত্রী। নিহত নুরী ৪ মেয়ে ও ১ ছেলের জননী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার পর মঠখোলা এলাকায়  অসুস্থ চাচী মনোয়ারাকে দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে নুরী নিখোঁজ হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সিলন্দিয়া  গ্রামের ডোবায় একটি মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ