• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির বিরুদ্ধে জিডি

Rokeya-University-campusরংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির বিরুদ্ধে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোর্শেদ-উল-আলম কোতোয়ালী থানায় এ জিডিগুলো করেন।
জিডিতে বলা হয়েছে, শিক্ষকদের পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে ৩০ নভেম্বর থেকে ক্যাম্পাসে মিছিল-মিটিং সমাবেশ করে আসছে শিক্ষক সমিতি। দাবির বিষয়ে আলোচনার জন্য উপাচার্য তাদের তিনবার আলোচনায় আহ্বান জানালেও তারা বসেননি।
এরপর শিক্ষক সমিতি ৩ ডিসেম্বর থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে নিরাপত্তাকর্মীদের কাজে বাধা দেয়। এতে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করতে পারছে না। ফলে প্রশাসনিক ভবনে রক্ষিত ফাইলপত্র ও ডকুমেন্টসহ মূল্যবান কাগজপত্র অরক্ষিত হয়ে পড়েছে।
জিডিতে আরো উল্লেখ করা হয়,  এই পরিস্থিতিতে ৭ ডিসেম্বর উপাচার্য চিঠি দিয়ে শিক্ষক সমিতির দাবি ও ভর্তি পরীক্ষা বিষয়ে আলোচনার আহ্বান জানান। কিন্তু শিক্ষক সমিতি লিখিতভাবে জানিয়ে দেয় তাদের দাবি দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত কোন আলোচনা হবে না।
এছাড়া ১৮ ডিসেম্বর শিক্ষক সমিতি ঘোষণা দেয় এখন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ শিক্ষক সমিতির হাতে থাকবে। এরপর বিশ্ববিদ্যালয় সাইবার  সেন্টারে চুরির উদ্দেশে তালা ভাঙে চোররা। এসব ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষক সমিতির ব্যানারে হামলা চালানো হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. আলী জানান, উপাচার্যের নির্দেশেই ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মঙ্গলবার  কোতয়ালি থানায় দুটি জিডি করেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষে দুটি জিডি করা হয়েছে। এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক বলেন, আমাদের বিরুদ্ধে জিডি করে আন্দোলন থামানো যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ