• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |

বড়দিনের কারণে একদিন পেছাল বিএনপির বিক্ষোভ

timthumb.phpসিসি নিউজ: খ্রীষ্টান সম্প্রদায়ের পবিত্র বড়দিনের কারণে বৃহস্পতিবার সারাদেশে বিএনপির ডাকা বিক্ষোভ কর্মসূচি একদিন পিছিয়েছে। শুক্রবার জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ করবে দলটি।

বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। বকশীবাজারে বুধবার সকালে বিশেষ আদালতে সহিংসতার উদ্দেশ্য ছিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলা— এমন অভিযোগ করে এ কর্মসূচি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ