• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |

উপজেলায় পৌঁছে গেছে ৯৮ শতাংশ পাঠ্যবই

bookসিসি নিউজ: নতুন বছর শুরুর এক সপ্তাহ আগেই বিনামূল্যে বিতরণের ৯৮ শতাংশ পাঠ্যবই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আগামী দুই এক-দিনের মধ্যে অবশিষ্ট বইও পৌঁছে যাবে বলে এনসিটিবি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া বুধবার  জানিয়েছেন।

২০১৫ শিক্ষাবর্ষের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শ্রেণির ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার বই বিনামূল্যে তুলে দেবে সরকার।

গত সাত বছর ধরে প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেওয়া হয়। দিনটি বই উৎসব হিসেবে উদযাপন করা হচ্ছে।

এবারও বিতরণের আগেই সব বই সারাদেশে পৌঁছে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর ১ ডিসেম্বর রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বই উৎসব উদযাপন করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এনসিটিবি চেয়ারম্যান জানান, ২৪ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিকের সব বই উপজেলায় পৌঁছে গেছে। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিকের ৯৮ শতাংশ বই পাঠানো হয়েছে। অবশিষ্ট বইগুলো ২৫-২৬ ডিসেম্বররের মধ্যে পৌঁছে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ