• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

শুক্রবার সৈয়দপুর পৌর প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা। ফল প্রকাশ শনিবার

Exam1সিসি নিউজ: আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে সৈয়দপুর পৌর প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে সকাল ১০টায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান সিসি নিউজকে জানান, এবারে পৌর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৬ জন, পৌর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন এবং ৩০টি কিন্ডারগার্টেন স্কুলের ২০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। শনিবার বিকেল ৩টায় কেন্দ্র থেকে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য পৌর জুনিয়র, প্রাথমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থীকে মেধাক্রম অনুসারে এককালীন বৃত্তি প্রদান করা হবে। ১৯৯৭ সালে পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার এ বৃত্তি চালু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ